ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (ফেডারেশন) ঝালকাঠি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রেজাউল করিম। সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ফিরোজ আহম্মেদ। অন্যদের মধ্যে সংগঠনকে শক্তিশালী করার লক্ষে পরামর্শমূলক বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক কাজী আব্দুস সবুর, প্রধান শিক্ষক জাকির শিক্ষক, প্রধান শিক্ষক একরামুল করিম ও প্রধান শিক্ষক রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রতন কুমার দাস।










