ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ৪ দিন ব্যপি বাৎসরিক হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান চলছে। আজ বৃহস্পতিবার মঙ্গল সোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে অনুষ্ঠান স্থল ঝালকাঠি শহরের পূর্বচাদকাঠি কেন্দ্রিয় শ্রী শ্রী হরিচাদ- গুরুচাদ মন্দিরে এসে শেষ হয়।
বিভিন্ন অঞ্চল থেকে মতুয়া সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ ঢংঙ্কা বাজিয়ে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানে অংশগ্রহন করে। মতুয়া সম্প্রদায়ের ধমিয় মহা মতুয়াচার্য্যরা অনুষ্ঠান পরিচালনা করেন। ৪ দিন ব্যাপি অনুষ্ঠানে কবিগান ও সাংস্কৃতিক পরিবেশনা করা হয়েছে।










