ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৫তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত এই অনুষ্ঠানে পূজা অর্চনার পাশাপাশি ঝালকাঠিতে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের প্রতিকৃতিসহ মঙ্গল শোভাযাত্রা শহরে বের করা হয়। শহরের আরৎদার পট্টিস্থ অনুষ্ঠান স্থল থেকে শোভাযাত্রা বের হয়ে শহর ঘূরে একই স্থানে এসে শেষ হয়। ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার শোভাযাত্রার উদ্ধোধন করেন।
সকাল সাড়ে ১১টায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শ্রী শ্রী অনুকুল ঠাকুরের দিব্য জিবন ও বানী এবং আদর্শ সমাজ গঠনে নারীদের ভ‚মিকা শীর্ষক আলোচনা সভায় ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও অসিমাঞ্জলী ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ অসিম কুমার সাহা প্রধান অতিথি ছিলেন। প্রধান আলোচক ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার পীজুষ কান্তি দাস মানিক।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের সমাজসেবা অধিদপ্তরের পরিচালক স্বপন কুমার মূখার্জী ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়। অন্যতের মধ্যে বিধান চন্দ্র হালদার এবং ঋত্বিক জগদীস চন্দ্র হালদার, ঋত্বিক গোবিন্দ্র চন্দ্র কুন্ড ও বিকাশ চন্দ্র কর্মকার আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন স্বপন কুমার ্ওঝা। সন্ধায় আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী মুনির ঠাকুর, বাউল শুভ ও চ্যানেল ক্ষুদে গানরাজ অনুরাধা ঐশি সংগীত পরিবেশন করেন।










