খেলা ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে শিরোপা নির্ধারণী লড়াই আজ। স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে আছে স্বাগতিকরা। তিন ম্যাচে অজেয় থেকে উঠেছে ফাইনালে। প্রথম ম্যাচে হারিয়েছিলো নেপালকে। ফাইনালে লাল সবুজের মেয়েদের প্রতিপক্ষ হিমালয় কন্যা দেশটি।
নৈপুণ্যে উজ্জল অধিনায়ক সামসুন্নাহার জুনিয়র, আকলিমারা। আক্রমণ থেকে রক্ষণভাগের শিষ্যদের প্রতি আস্থা রেখেই ফাইনালের রণকৌশল সাজাচ্ছেন কোচ গোলাম রব্বানী ছোটন।
শক্তিশালি ভারতের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুনভাবে ঘুরে দাঁড়ায় নেপাল। ম্যাচ জিতে নিয়ে পৌঁছে যায় ফাইনালে। তাদেরকে সমিহ করছেন স্বাগতিক কোচ। ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার আশা তার।












