ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চামটা প্রথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খন্দকার জসিম আহমেদ,বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সেলিম তালুকদার,চামটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নাসিউদ্দিন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং বাসন্ডা ইউনিয়ন চেয়ারম্যান শেখ সাবের আহম্মেদ।
৬নং বাসন্ডা ইউনিয়নের ১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধীক শিক্ষাথীরা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অংশগ্রহন করে। ৫৪ টি ইভেন্টে অংশগ্রকারি বিজয়ীদের হাতে অতিথিরা পুস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










