বরিশাল প্রতিনিধিঃ
প্রশিক্ষণ নেয়ার সময় রশি থেকে পড়ে বরিশাল ক্যাডেট কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঐ শিক্ষার্থীকে আহত অবস্থায় আনার পর মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত সালমান রহমান জুবায়ের (১৫) বরিশাল ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। সালমান পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের ইংরেজি বিষয়ের বিভাগীয় প্রধান মো. শাহজালালের ছেলে।
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিজয় জানান, বিকেল পাঁচটার দিকে রক্তাক্ত অবস্থায় ক্যাডেট কলেজের এক শিক্ষার্থীকে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগের ডা.পারভেজ মেহেদী ইসিজি পরীক্ষা করার পর তাকে মৃত বলে জানান।
তিনি আরও জানান, মৃত জানানোর পরও অভিভাবকরা সালমানকে চিকিৎসার জন্য বরিশালের সিএমএইচ হাসপাতালে নিয়ে যায় ।










