কাঠালিয়া প্রতিনিধিঃ
“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ ০৬ ফেব্রæয়ারী দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাঠালিয়া উপজেলায় ৯১ জন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সোনালী ব্যাংক লিঃ কাঠালিয়া শাখার ব্যবস্থাপক মোঃ আরিফ মাহমুদ, রূপালী ব্যাংক লিঃ কাঠালিয়া শাখার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক মুন্সী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কিং ফয়সাল, মোঃ সোলায়মান, মোঃ জাকির হোসেন।
এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোসাঃ দিলরুপা পারভীন, মোঃ নাছির উদ্দিন, মোঃ জয়নাল হাওলাদার, আঃ ছালাম, মাইনুদ্দিন নিউটন, মোঃ কবির হোসেন, উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী মোঃ মাসুদ হোসেন, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান পলাশ, তৈয়মুর রহমান অপু প্রমূখ।
কাঠালিয়া উপজেলা শিক্ষা অফিস এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।











