ঝালকাঠি প্রতিনিধি :
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেন, পুলিশ বাহিনী আমাদের গৌরব। মহান মুক্তিযুদ্ধে তাদের গুরুত্বপূর্ন ভুমিকা ছিল। জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পরে পুলিশ সদ্যরা দেশ স্বাধীন করেছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।
বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশ গঠনের কাজে পুলিশ বাহীনি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছে। শনিবার সন্ধ্যায় ঝালকাঠিতে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ এর ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। এছারাও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগীতায় লাঠি খেলা, যেমন খুশী তেমন সাজ, বালিশ বদলসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।










