বিনোদন ডেস্কঃ ঢালিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরিমণি। গত বছরের ১০ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী।
ছেলের জন্মের পরে সবকিছু ঘিরেই দেখা যায় তার ছেলের অবস্থান। সম্প্রতি পরিমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা মুক্তি পায়। সেই ছবির প্রচারণাতেও একমাত্র ছেলেকে সঙ্গে নিয়েই হাজির হন এ নায়িকা।

সিনেমাজগত ছাড়াও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ নায়িকা। নানা সময় ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্য শেয়ার করে থাকেন পরিমণি। এদিকে সন্তান জন্মের পর তাকে ঘিরেই যত আয়োজন পরীর। সন্তানই যে তার জীবনের সব—সেটা একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন পরী।
পরীমণির ছেলে রাজ্য জন্মেরে পূর্বে তার জন্য অনেক কেনাকাটা করেছিলেন পরী দম্পতি। আবার তাদের পুত্র জন্মের পরে ইসলামী শরিয়াহ অনুযায়ী আকিকাও সম্পন্ন করেন তারা। এবার ছেলের মুখে ভাত তুলে দেয়ার জন্য স্বর্ণের বাটি ও চামচ কিনলেন নায়ক শরীফুল রাজ।
২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে চামচ ও বাটির কয়েকটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন।
সেই পোস্টের স্ট্যাটাসে পরী লিখেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কাণ্ড। সুন্দর না?’ এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে। এর সাথে জুড়ে দেন লজ্জার ইমোজি।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন শরীফুল রাজ ও পরিমণি। তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন গত বছরের ১০ জানুয়ারি। সেদিনই তাদের ঘর আলোকিত করে সন্তান আসছে বলে জানান এই দম্পতি। পরে ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।












