বরিশাল প্রতিনিধিঃ
‘১০ কেজি চাউল আইছে দেয়নায়। কোম্বল আইছে দেয়নায়। এত ত্যাল, চাউল-ডাইল আয় হেয়ারও এ্যাকটা নাম দেয়নায়। ঘরদা পানি পরে, কোন সময় জানি ঘরডা ভাইঙ্গা মাতায় পর্ইরা মরি হেই চিন্তায় আছি। মহিলা মেম্বারের কাছে ৩০ কেজি চাউলের নাম দেতে গেলে হে কইছে সাংবাদিকেগো লগে ঘর নাই কইছো না? হেরা সব দেবে। মুই এহন কার কাছে যামু কন?’ কান্না জড়জড়িত কন্ঠে কথা গুলো বলছিলেন অনেকটা নুন আনতে আনতে পান্তা ফুড়িয়ে যাওয়ার বিধবা বিউটি বেগম।
বিউটি বেগম ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ গ্রামের মৃত. গহুর খানের স্ত্রী। এক শিশু সন্তানকে রেখে কয়েক বছর আগে স্বামী মারা গেছে তার। স্বামী হারিয়ে ছোট সন্তান নিয়ে বর্তমানে মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে কোনো রকম জীবনের ঘানি টেনে যাচ্ছেন। এখন পর্যন্ত তার ভাগ্যে জোটেনি ভিজিডি কার্ড কিংবা মাথা গোঁজার মতো একটা ঘর।
সম্প্রতি বিউটি বেগম নিজের জীবনের দুর্বিষহ কষ্টের কথা স্থানীয় সাংবাদিকদের জানালে। বিষয়টি গনমাধ্যমে প্রকাশ পায়। এরপর থেকে ক্ষিপ্ত হয়ে যায় ঐ এলাকার সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাথী আক্তার। তিনি ক্ষিপ্ত হয়ে বিউটি বেগমকে বলেন, ‘সাংবাদিকেগো কাছে কইছো এহন হেরা তোমারে সব দেবে।’
তবে বিষয়টি অস্বিকার করছে ঐ ইউপি সদস্য বলেন, ‘এমন কথা আমি তাকে বলি নি। বলছি আপনাকে আগে ১০ কেজি চাল দিছি। কাপর দিছি। আবার বরাদ্দ আসলে অবশ্যই দেব।’
সরেজমিনে দেখা গেছে, বাঁশের কয়েকটি খুঁটির উপর দাঁড় করানো ছোট্ট একটি ঝুপরি ঘর। পুরনো ঢেউটিন আর পলিথিন দিয়ে মোড়ানো নড়বড়ে এ ঘরটিতে মানবেতর দিন কাটছে বিউটি বেগম ও তার ৬ বছর বয়সের ছেলের।
আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার বলেন, কিছু আবেদন আমার দেখা বাকি আছে। আমি দেখে তারপর সে যদি ভিজিডি পায় অবশ্যই দেওয়া হবে।










