ঝালকাঠি প্রতিনিধিঃ
জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপির সভাপেিতত্ব দীর্ঘদিন পর ঝালকাঠি সদর হাসপাতা ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইয়ুথ একশন সোসাইটি (ইয়াস) এর ৩য় বাষিকী উপলক্ষ্যে শিতার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ, বিভিন্ন ক্ষেত্রে অসামন্য ভ‚মিকার জন্য ৪জনকে সম্মানা প্রদান, সেলাই মেশিন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কুইজ প্রতিযোগীতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান পালন করা হয়েছে। উপজেলা চত্বরে এ উপলক্ষ্যে দিনব্যাপী বিনামূলে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ জহিরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আবির হোসেন রানা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন মানুষের জন্য সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসলে মানুষ আরও উপকৃত হয়। সরকার এই ধরণের সংগঠনগুলিকে সমাজসেবার আওতায় এনে তাদের এই ধরণের কর্মকান্ড পরিচালনায় সহযোগীতা করছে এবং সমাজের বিত্তবানরা এই সকল সংগঠনের কর্মকান্ডে এগিয়ে আসলে মানুষের কষ্ট লাঘব হবে।










