রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের দুই ক্লিনিকে চেম্বার করার বিরোধের জেরে এমএ করিম মামুন নামে এক চিকিৎসককে হাতুড়ি পেটার অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার দুপুরে রাজাপুর-কাউখালির সীমান্যবর্তী নৈকাঠি ব্রীজ এলাকায় তার মোটর সাইকেলের গতিরোধ করে এ ঘটনা ঘটায়। আহত অর্থপেডিক্স ও ডোমা সার্জন এমএ করিম মামুন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা রয়েছেন।
আহত চিকিৎসক এম এ করিম মামুন জানান, তিনি এ্যাপোলো ক্লিনিকে আগ থেকেই রোগী দেখে আসছিলেন। সম্প্রতি ডক্টরস ক্লিনিকে চেম্বার করার কথা চলছিলো। এ নিয়ে এ্যাপোলো ক্লিনিক কর্তৃপক্ষের সাথে আলোচনা করার জন্য আজকে আসার পথিমধ্যে কয়েকজন হেলমেট পড়া যুবক তার মোটরসাইকেল থাকিমে হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমসহ আহত করে। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, স্বাস্থ্য কেন্দ্রে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্দ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










