ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন অফিস সূত্রে ভোটার ছবিসহ হালনাগাদ প্রকাশ করা ভোটারদের কোন ধরণের আপত্তি অন্তর্ভূক্তি ও সংশোধনী থাকলে তা চলতি মাসের ৩১ জানুয়ারী মধ্যে সংশোধন করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঝালকাঠি জেলায় বর্তমানে হালনাগাদ কার্যক্রমে খসড়া ভোটার সংখ্যা ৫ লাখ ৪৯ হাজার ৬৪৫ জন। পূর্বের ভোটারের চেয়ে মৃত ভোটার কর্তন করে ১৬ হাজার ৬১৫জন ভোটার বেড়েছে। তবে জেলার ৪টি উপজেলার মধ্যে কাঠালিয়া উপজেলায় পূর্বের ভোটারের চেয়ে ১ হাজার ৯১জন ভোটার কমেছে।
ঝালকাঠি সদর উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে মোট ভোটার ১ লাখ ৭৪ হাজার ৯০৩জন ভোটারের মধ্যে ঝালকাঠি পৌরসভায় ৪২ হাজার ২৮১জন ভোটার রয়েছে। উপজেলায় এই ভোটারের মধ্যে ৮৮ হাজার ৫৮২জন পুরুষ ও ৮৬ হাজার ৩১৯ জন মহিলা ভোটার রয়েছে। নলছিটি উপজেলায় ১০টি ইউনিয়নে ১ লাখ ৩৭ হাজার ভোটার রয়েছে এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৩১৯জন ভোটার ও ৬৭ হাজার ৪৯৩ জন মহিলা ভোটার।
নলছিটি পৌরসভায় ২৬ হাজার ৩৬৩জন ভোটারের মধ্যে ১৩ হাজার ২৩২জন পুরুষ ভোটার ১৩ হাজার ১৩০জন নারী ভোটার রয়েছে। রাজাপুর উপজেলার ৬টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৩৪৮জন। এর মধ্যে ৫৯ হাজার ৫৫৭জন পুরুষ ভোটার বিপরীতে ৫৭ হাজার ৭৯০জন মহিলা ভোটার। কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নে বর্তমান ভোটার ৯৩ হাজার ২২০জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৩৫৫জন ও মহিলা ভোটার ৪৫ হাজার ৮৬৩জন। এই কাঠালিয়া উপজেলায় পূর্বের ভোটার ছিলো ৯৪ হাজার ৩১১জন এবং এই উপজেলায় ১ হাজার ৯১জন কমেছে। অন্য উপজেলা গুলোর মধ্যে রাজাপুর উপজেলায় ৬ হাজার ৩৭২জন ভোটার বেড়েছে। নলছিটি উপজেলায় বেড়েছে ১ হাজার ৫৩১ জন ভোটার। সদর উপজেলায় পৌরসভাসহ ৯ হাজার ৮০৩জন ভোটার বেড়েছে।










