ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ১১ বছর পরে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচন হচ্ছে। আগামী ১১ ফেব্রæয়ারী ২০২৩ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন নির্বাচন পরিচালক বীর মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু।
২৫টি পদে নির্বাচন হচ্ছে। ঝালকাঠি পৌর আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নির্বাচনের ভেন্যু করা হয়েছে। ২০১১ সালে নির্বাচনে মোঃ বাহারুল মাঝী সভাপতি ও হেমায়েত উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। সভাপতি বাহারুল মাঝী আওয়ামীলীগ সমর্থিত ও সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন বিএনপি সমর্থিত হওয়ায় সভাপতি সম্পাদকের মধ্যে রাজনৈতিক অনৈক্য থাকায় ঝালকাঠি জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন মুখ থুবরে পরে থাকে।
২ বছর করোনা জনিত পরিস্থিতিতে সাংগঠনিক কাঠামো যতটুকু ছিলো তা বন্ধ থাকায় সেই থেকে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সকল কার্যক্রম ব্যহত হয়। বর্তমানে নতুন করে সদস্যদের মধ্য থেকে নির্বাচনের জন্য তাগিদ আসায় নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়েছে। অন্যদিকে অটো শ্রমিকদের সাথে যান চলাচল নিয়ে প্রায়শই বিবাদমান পরিস্থিতি সৃষ্টি হয় এবং পরিস্থিতি মোকাবেলার জন্য শক্তিশালী সংগঠনের চাহিদা গড়ে উঠেছে।










