কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় শাহজালাল ইসলামী ব্যাংকের সহযোগিতায় রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের উদ্যোগে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধক ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোঃ আতিকুর রহমান রুবেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের উপদেষ্টা ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন সিকদার।
এ সময় উপস্তিত ছিলেন এস এম মনিরুল ইসলাম রঙ্গু সিকদার, সাংবাদিক আব্দুল হালিম, মোঃ ফারুক হোসেন খান, মোঃ শহীদুল ইসলাম, আব্দুল সালাম সিদ্দিকী, মহসিন খান, সাংবাদিক ও ইউপি সদস্য এইচএম নাসির উদ্দিন আকাশ, মোঃ সাকিবুজ্জামান সবুর, মোঃ মোশারেফ হোসেন মোল্লা, জাকির হোসেন খান, তোফাজ্জল হোসেন খলিফা, মোঃ মুনসুর হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে রুবল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের ব্যবস্থাপনায় উপজেলার ৬২৩ জন নারী-পুরুষের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।











