ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল সহযোগীতায় ও থানা পুলিশের আয়োজনে ওল্ড ফোজিয়ান এসোসিয়েশনের পক্ষ থেকে ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
আজ ১৮ জানুয়ারী বুধবার দুপুরে বাগড়ি বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুন রানা। মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ জালাল হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওসি পুলক চন্দ্র রায়, পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা ও বাগড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক জাকির সিকদার ও এসআই হেলাল উদ্দিন প্রমুখ।
ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুন রানা জানান, সেচ্ছাসেবী সংগঠন ওল্ড ফোজিয়ান এসোসিয়েশনের পক্ষ থেকে ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল মহোদয়কে ৫শ কম্বল এ জেলার শীতার্তদের মাঝে বিতরন কররার জন্য দেয়া হয়। এসপি মহোদয় নির্দেশক্রমে পর্যায়ক্রমে তা ইউনিয়ন পর্যায়ে গিয়ে ছিন্নমূলে যাদের প্রয়োজন তাদের মাঝে তা বিতরন করা হচ্ছে।










