ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি সংস্থা আশা এর মাইক্রোফাইন্যান্স ম্যানেজমেন্ট পদ্ধতি উপর ২দিনব্যাপী ঝালকাঠি জেলার এই সংস্থার শাখা ব্যবস্থাপক ও সহকারি ব্যবস্থাপকদের নিয়ে প্রশিক্ষণ নিয়ে শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় এই প্রশিক্ষণে জেলার ২৬জন শাখা ব্যবস্থাপক অংশগ্রহণ করেছে এবং বুধবার আরও ২৬জন সহকারী শাখা ব্যবস্থাপক অংশগ্রহণ করবে।
প্রশিক্ষণে রিসোর্স পারসোন শেখ ফিরোজ আহম্মেদ এবং প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন এটিএম আব্দুল্লাহ। প্রশিক্ষণে আপডেট স্যালারি কাঠামো, লোন এ্যাডজাস্টমেন্ট, চার্ট অব একাউন্টস্, প্রসেস জার্নাল, মান্থলি ইন্ড সামারি ডাটা প্রসেস ইত্যাদি বিষয়ে ধারণা দেয়া হয়েছে।










