আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তার জন্য ইউক্রেনে ট্যাংক পাঠানো নিয়ে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি রাশিয়া বলেছে, যুক্তরাজ্য যে ট্যাংক ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা করছে, তা আগুনে পুড়বে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এ কথা বলেন। খবর: রয়টার্স।
সংবাদমাধ্যমটিতে বলা হয়, যুক্তরাজ্য গত শনিবার জানিয়েছিল, তারা আগামী সপ্তাহগুলোয় ১৪টি ‘চ্যালেঞ্জার-২’ ট্যাংক ইউক্রেনে পাঠাবে। পাশাপাশি তারা অন্য উন্নত আর্টিলারি সরঞ্জামও পাঠাবে। তার জবাবে ক্রেমলিন সোমবার (১৬ জানুয়ারি) এ প্রতিক্রিয়া জানিয়েছে।
যুক্তরাজ্যের প্রধান যুদ্ধট্যাংক ‘চ্যালেঞ্জার-২’। এটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ট্যাংকগুলোর মধ্যে একটি।
যুক্তরাজ্যের এ ঘোষণার প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তারা ইউক্রেনকে তাদের রুশবিরোধী লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।দিমিত্রি পেসকভ আরও বলেন, ইউক্রেনে এখনকার ট্যাংকগুলো আগুনে পুড়ছে। ভবিষ্যতে যে ট্যাংক আসবে, তা-ও পুড়বে।












