ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান দিন ব্যাপি ঝালকাঠিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বিভাগ পরিদর্শন করেছেন। তিনি সকালে মগড় ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
ধারাবাহিকভাবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন, সুগন্ধা বালিকা বিদ্যালয়, পরিদর্শন ও শিক্ষক অভিভাবকদের সাথে মত বিনিময় করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ঝালকাঠি পৌরসভা পরিদর্শন ও মতবিনিময় করেন।
রাজাপুর উপজেলার শুক্তগড় ইউনিয়নের বামনকাঠী গ্রামে কবি জীবনানন্দ দাশের জন্ম স্থানে তার স্মৃতি বিজরিত পাঠাগার কাম স্মৃতি রক্ষণাগার নির্মান কাজ পরিদর্শন করেন। ঝালকাঠি সদর উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৩য় পর্যায়ে নির্মানাধিন ঘর পরিদর্শন ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। তিনি ঝালকাঠি জেলা পরিষদের গৃহিত সদর উপজেলার উন্নয়ন প্রকল্প ও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আমার বাড়ি আমার খামার প্রকল্প পরিদর্শন করে ঝালকাঠি ত্যাগ করেন।
ঝালকাঠি সরকারি সফর কালে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, কমিশনারের একান্ত সচিব মোঃ নজরুল ইসলামসহ শীর্ষ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










