কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ এর সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
পরে উপজেলা পরিষদ সামনে থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সামনে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাঠালিয়া উপজেলা আমওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, থানার পরিদর্শক (তদন্ত) এইচএম শাহীন, কাঠালিয়া সোনালী ব্যাংকের ম্যানেজার মো. আরিফ মাহমুদ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান জমাদ্দার, পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাস, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, যুগ্ন আহবায়ক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পদাক মোঃ রোকন সিকদার, চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির খান, কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ। পরে বঙ্গবন্ধু রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।










