কাঠালিয়া প্রতিনিধি
“জাতির শ্রেষ্ঠ সন্তান, আমরা তোমাদের ভুলবো না” প্রতিপাদ্যকে ধারন করে ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের ছবিসহ নামের ফলক উন্মোচন করা হয়েছে। এতে কাঠালিয়া উপজেলার জীবিত ও মৃত ২২০ জন মুক্তিযোদ্ধাদের ছবি ও ঠিকানাসহ নাম লিপিবদ্ধ করা হয়েছে।
আজ ১০ জানুয়ারী মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদারের সৌজন্যে এ ফলক উন্মোচন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া সোনালী ব্যাংকের ম্যানেজার মো. আরিফ মাহমুদ, কাঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) এইচএম শাহীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আকন, মোঃ হানিফ খান, শাহজাহান জমাদ্দার, ছালে মোহাম্মদ মোয়াজেম হোসেন নারায়ান চন্দ্র কাঞ্জিলাল, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, আওরাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার প্রমূখ।
এতে অংশনেন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।











