নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে কৃষকদের বকনা বাছুর ও জেলেদের মাঝে কৃষি উপকরন বিতরণ করা হয়েছে।
আজ ০৩ জানুয়ারী মঙ্গলবার সকালে উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেব সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আলহাজ¦ আমির হোসেন আমু এমপি এ সব বিতরণ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় ৫০ % ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ এবং মৎস্য অধিদপ্তর এর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৪০ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি কৃষক ও জেলেদের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ সরকার ও শেখ হাসিনা আপনাদের কি দিয়েছে তা বাড়িতে বসে ভেবে দেখবেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ ও ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প পরিচালক (পিডি) মোঃ জিয়া হায়দার চৌধুরী প্রমূখ।










