বরিশাল প্রতিনিধিঃ
জেলার আগৈলঝাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২৩ সালের কার্যকরি কমিটি গঠনের লক্ষ্যে বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
প্রেসক্লাব কার্যালয়ে রবিবার সকালে এ নির্বাচনে দ্বিতীয়বারের ন্যায় সরদার হারুন রানা সভাপতি ও তপন বসু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাধারণ সভায় প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা ২০২২ সালের বার্ষিক আয়-ব্যয় ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন।










