জনতার খবর ডেস্কঃ থার্টি-ফাস্ট উদযাপনে উড়ানো ফানুস মেট্রোরেলের লাইনে ও বৈদ্যুতিক তারে পড়ায় আপাতত বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। লাইন থেকে ফানুস পরিস্কার করা না পর্যন্ত বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। ১ জানুয়ারি রবিবার সকালে আগারগাঁও স্টেশন থেকে টিকিট বিক্রি শুরু হলেও ছেড়ে যায়নি কোনো ট্রেন। বন্ধ রয়েছে টিকিট বিক্রি।
এই ব্যাপারে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মাহফুজুর রহমান জানিয়েছেন, ম্যানুয়ালি এই ফানুস একটা একটা করে পরিষ্কার করতে হবে। এটা শেষ না করা পর্যন্ত ট্রেন চালানো হবে না। দুর্ঘটনা এড়াতেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে যেসব যাত্রী টিকিট কেটেছেন তারা যথাসময়ে ট্রেনে উঠতে না পেরে হতাশ হয়েছেন।












