বরিশাল প্রতিনিধিঃ
নগরীর সরকারি হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কবুতরখালী গ্রামের মৃত হাতেম তালুকদারের ছেলে রনি তালুকদার (২৫) ও নগরীর কাউনিয়া এলাকার ব্রাঞ্চ রোডের বাসিন্দা মৃত কামাল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৬)।
বুধবার দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওইদিন রাতেই আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।










