ঝালকাঠি প্রতিনিধি:
মৎস্য সম্পদ ধংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে বিষেশ কম্বিং অপারেশন ২০২৩ পরিচালনা সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় টাস্কফোর্স কমিটির সভাপতি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে এই সভায় ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাসসহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মানিরুল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ শাহেব আলী,
জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান খান, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারিহা নিশাহত, জেলা তথ্য অফিসার আহসান কবির এবং বিভিন্ন দপ্তরে বিভাগীয় প্রধান এই কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ এই বিষয়ের উপর মাল্টিমিডায় তথ্য উপস্থানপ করেন। জেলা প্রশাসক মৎস্য সম্পদ রক্ষায় ক্ষতিকর এই অবৈধ্য জাল অপসারণ করে জেলার মৎস্য রক্ষায় ও সম্প্রসারণ কারার দৃঢ় প্রতিশ্রæতি ব্যক্ত করেন।










