ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নবাগত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারাহ্্ গুল নিঝুম এর সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির পরিচিত ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার বেলা ১টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই সভায় সংস্থার সিনিয়র সহ-সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলসহ সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় শেখ কামাল যুব গেইমস উপলক্ষে ঝালকাঠি স্টোডিয়ামে ৩দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগীতা শুরু হচ্ছে। অনুর্ধ্ব ১৭ বয়সী যুব কিশোর-কিশোরীরা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। যুব অলিম্পিয়ার অনুর্ধ্ব ১৭ নামের এই প্রতিযোগীতায় দলগতভাবে ফুটবল, হ্যান্ডব, টেবিল টেনিস ব্যাডমিন্টন, ও কারাতে, বক্সিং, শুটিং প্রতিযোগীতা আয়োজন করা হবে।
আগামী ৯ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে এবং জেলা পর্যায়ে প্রতিযোগীতায় বিজয়ী দল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। এছাড়াও বয়সভিত্তিক অনুর্ধ্ব ১৪ ক্রিকেট টিম বিভাগীয় পর্যায়ে পিরোজপুর ভেন্যুতে অংশগ্রহণ করবে। জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম বলেন, খেলাধুলোর মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের আয়োজন করার তাগিদ প্রদান করেন। যাতে আমাদের সন্তানরা মাদকাসক্ত না হতে পারে।










