ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় খাদ্য মন্ত্রনালয়ের আভন্তরীন আমন সংগ্রহ ২০২২-২৩ অর্থ বছরে লক্ষ্যমাত্রা দিয়েছে । জেলায় এখন পর্যন্ত উচ্চ ফলনশীল জাতের আমন আবাদ কর্তন চলছে এবং স্থানীয় জাতের আবাদ কর্তন আরো কমপক্ষে ২ সপ্তাহ পরে শুরু হবে । আগামী ফ্রেরুয়ারি মাসের মধ্যে লক্ষ্য মাত্রা অর্জনের সময়-সীমা দেয়া হয়েছে এবং এই সময়ের মধ্যে আমন সংগ্রহ অভিযান শেষ করতে পারবেন খাদ্য বিভাগ সূত্রে দাবি করা হয়েছে ।
জেলায় সরকার ২৮ টাকা কেজি দরে ধান ও ৪২ টাকা কেজি দরে মিল থেকে চাল ক্রয় করবে । চাল ক্রয়ের জন্য স্থানীয় পর্যায়ে মিলারদের সাথে চুক্তি করা হয়েছে । বর্তমানে ধানের দাম ভালো থাকায় কৃষকরা মাঠ থেকেই ব্যাপারীদের কাছে ২৭-২৮ টাকা কেজি দরে কাঁচা ধান বিক্রি করছে । কৃষকরা ধান রোদে শুকিয়ে ১৪% আর্দ্রতা বজায় রেখে খাদ্য বিভাগের গোডাউনে পরিবহন খরচ দিয়ে ধান বিক্রি করতে চাইবে না ।
ঝালকাঠি জেলায় ১৬৮৯ মে:টন ধান ক্রয় করবে । এর মধ্যে সদর উপজেলায় ৪৫১ মে:টন ,নলছিটি উপজেলায় ৪৪৯ মে:টন , রাজাপুর উপজেলায় ৩৯৪ মে:টন এবং কাঠালিয়া উপজেলায় ৩৯৫ মে:টন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা দেয়া হয়েছে ।
জেলায় ১৩৭০ মে:টন চাল সংগ্রহের মধ্যে সদর উপজেলায় ৫৭ মে:টন ,নলছিটি উপজেলায় সুগন্ধ্যা অটো রাইচ মিল থাকায় এই উপজেলায় ১২৩৫ মে:টন , রাজাপুর উপজেলায় ৩৭ মে:টন এবং কাঠালিয়া উপজেলায় ৪১ মে:টন চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা দেয়া হয়েছে ।










