কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে
আজ বিকাল ৪টায় উপজেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনিরের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিমল কৃষ্ণ সমাদ্দার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, বাবু শিশির দাস।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খানসহ মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানার মোঃ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।











