ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ (১৭-২২ ডিসেম্বর) এডভোকেসি সভা ও প্রেসব্রেফিং আয়োজন করা হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজন করেছেন।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কামাল হোসেন প্রধান অতিথি ছিলেন। জেলা সমাজসেবা বিভাগে উপ-পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী উপ-পরিচালক সুখ লাল বৈদ্য। সভায় জিও এনজিও পর্যায়ে বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছরের ¯েøাগান হচ্ছে “সময় মত নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি।” এই সভায় অন্যদের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, জেলা ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মশিউর রহমান, দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিফাত আহম্মেদ, প্রেসক্লাব সম্পাদক মানিক রায়, পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা মারুফা খানম লিনা, মোঃ মকবুল হোসেন, মামুন তালুকদার, খালেদা শিরিন প্রমুখ বক্তব্য রাখেন। ১৭ তারিখ থেকে বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতির ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদান করা হবে।










