ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় শীতার্থ ও গরিব মানুষের জন ১৬ হাজার ৬৬০ পিস কম্বল বিতরণ করবে সরকার । জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলার ৪ টি উপজেলা ও ২ টি পৌরসভায় কম্বলের উপ-বরাদ্ধ দেয়া হয়েছে ।
ঝালকাঠির সদর উপজেলার ১০ টি ইউনিয়নে ৪ হাজার ৯০০ পিস কম্বল এবং নলছিটি উপজেলায় অনুরুপ সংখ্যাক ইউনিয়নে ৪ হাজার ৯০০ পিস, কম্বল বরাদ্ধ করা হয়েছে ।
রাজাপুর উপজেলায় ৬ টি ইউনিয়নে ২ হাজার ৯৪০ পিস এবং কাঠালিয়া উপজেলায় অনুরুপ সংখ্যাক ইউনিয়নের জন্য ২ হাজার ৯৪০ পিস কম্বল বরাদ্ধ করা হয়েছে ।
ঝালকাঠি পৌরসভায় ৪৯০ পিস এবং নলছিটি পৌরসভায় অনুরপ ৪৯০ পিস কম্বল উপ-বরাদ্ধ করা হয়েছে । ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রনালয়ের থেকে এই কম্বল বরাদ্ধ দেয়া হয়েছে ।










