ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নবাগত জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমকে ফুলেল শুভেচ্ছা অব্যহত রয়েছ। গত ৪ডিসেম্বর ঝালকাঠিতে জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর থেকেই প্রতিদিন বিভিন্ন সরকারি বিভাগ প্রতিষ্ঠান সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হচ্ছে।
ঝালকাঠিতে নবাগত জেলা প্রশাসকের যোগদানের পর থেকেই শহরের ফুলের দোকানগুলোতে ফুলের তোরা চাহিদা বৃদ্ধি পেয়েছে। ঝালকাঠিতে ইতোপূর্বে জেলা প্রশাসকগণ যোগদানের পরে এরকম ফুলের শুভেচ্ছার প্রচলন দেখা যায়নি।
সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কক্ষে ঝালকাঠি চেম্বার অব কমার্স সভাপতি মু. মনিরুল ইসলাম তালুকদারে নেতৃত্বে পরিচালকরা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন।










