ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ^রকাঠী গ্রামে সদ্য এসএসসি পাশ করা এক শিক্ষার্থীকে মারধর করে আঙ্গুলে কামড় দিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। আহত ঋতু পর্না (১৬) ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তার ডান হাতের একটি আঙ্গুল ব্যন্ডিজ করা অবস্থায় রয়েছে।
মারধর দিয়ে আহত করেই খ্যান্ত হয়নি প্রতিপক্ষরা উল্টো তারা আবার ঋৃতু পর্নার গ্রাম পুলিশ ভ’ষন হালদারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। স্থানীয়রা এর প্রতিবাদ জানিয়েছে। তারা এই মিথ্যা মামলা প্রত্যাহার করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৫ ডিসেম্বর বিকেলে ঋতু পর্না ও তার বোন রিনা হালদার পাশ^বর্তী তাদের মামা বাড়িতে ঘুড়তে যান । দুই বোন মিলে তাদের মামাদের ঘরের বারান্দায় বসে চালতা খাচ্ছিল। এমন সময় ওই বাড়ি বিপুল হালদারের ছেলে বিন্দু হালদার (১০) এর খেলতে থাকা একটি বল রিনা হালদারের গায়ে পরে। এসময় ঋতু পর্না ওই বলটি পাশ^বর্তী একটি ছোট ডেবায় ফেলে দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে বিন্দু হালদারের মা জয়া মিত্র ঋতু পর্না ও তার বোন রিনা হালদারকে অকথ্য ভাষায় গালি দেয়। পরে ছেলেকে দিয়ে ওই দুই বোনকে নিয়ে বাজে মন্তব্য করে। এর প্রতিবাদ করলে ঋতু পর্নার চুল টেনে তাকে বেধরক মারধর করে এক পর্যায়ে তার ডান হাতের একটি আঙ্গুল কামড়ে ধরে জয়া মিত্র।
এসময় ঋতু পর্না অজ্ঞান হয়ে পরলে তার বাবা গ্রাম পুলিশ ভ’ষন হালদারকে স্থানীয়রা খবর দেয়। পরে মেয়েকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা করায়। বিভিন্ন পরিক্ষা শেষে আঙ্গুলে বেন্ডিজ করে দেয় চিকিৎসক।
এঘটনাকে অন্য দিকে প্রভাবিত করতে আহত হওয়ার নাটক সাজিয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হন গৃহবধু জয়া মিত্র। পরে মারধর, বসত ঘর ভাংচুর করে স্বর্ণ ও নগদ লুটে নেওয়া মিথ্যা অভিযোগ এনে গ্রাম পুলিশ ভ’ষন হালদারের বিরুদ্ধে ঝালকাঠির আদালতে একটি মামলা করেছে গৃহবধু জয়া মিত্র। অভিযোগ পেয়ে রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, জয়া মিত্রদের বসত ঘরে হামলার কোন চিহ্ন নেই।
ঘটনার প্রত্যক্ষদর্শী শিলা রানী হালদার বলেন, গ্রাম পুলিশ ভ’ষন হালদারের বিরুদ্ধে যে অভিযোগ এনে মামলা করেছে তা সঠিক না মিথ্য বানোয়াট ও ভিত্তিহীন। গ্রাম পুলিশ ভ’ষন হালদারের মেয়েকে মারধর করে আবার উল্টো তাদের নামেই মামলা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
স্থানীয় ইউপি সদস্য পারভেজ মল্লিক বলেন,‘ গ্রাম পুলিশ ভ’ষন হালদার অত্যান্ত ভালো মানুষ তার বিরুদ্ধে আমি এখন পর্যন্ত কোন ধরনের অভিযোগ পায়নি।
এব্যাপারে গৃহবধু জয় মিত্র এর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।










