ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নে আশিয়ার-মুরাসাতা পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর (এজিএম) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতির সভাপতি খান মিজানুর রহমান। অন্যদের মধ্যে এলজিইডি সোসিওলিস্ট মোঃ মিজানুর রহমান মোড়ল, এলজিইডি ফ্যাসিলিটেটর মোঃ মজিবুর রহমান, কৃষি ফ্যাসিলিটি মো. পারভেজ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আঃ ছত্তার তালুকদার,কাজী গোলাম মোস্তফা,মোঃ জাহাঙ্গীর হোসেন,সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বক্তব্য রাখেন।
ড্রেনেজ উপ-প্রকল্পে নামে একটি প্রকল্প এলজিইডি ঝালকাঠি সদর বাস্তবায়নে আশিয়ার-মুরাসাতা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এলজিইডি ঝালকাঠি এর সার্বিক তত্ত¡াবধানে “টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প” ১২ কিলোমিটার খাল পুনঃ খননের কাজ অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করার ফলে প্রান্তিক কৃষক ও মৎস্য চাষিরা ব্যাপকভাবে উপকৃত হয়েছে।
এই খাল খননের ফলে এলাকার কৃষি জমি মৌসুমী আবাদের উপযোগী হয়েছে। এতে এলাকার গরীব চাষীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। খাল খননের পর ১৪০ হেক্টর জমি চাষাবাদে সুবিধা ভোগ করছেন পাঁচ শতাধিক কৃষক।
খাল পুনঃখননের ফলে বোরো ধানের পুনরায় চাষাবাদ সম্ভাবনা সৃষ্টি হয়েছে। রবি ফসলের ব্যাপক অগ্রগতি সাধিত হবে, বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ, এক ফসলীয় জমিকে বহু ফসলীয় জমিতে রুপান্তরিত করা সম্ভব হচ্ছে। ফসলের নিবিরতা বৃদ্ধি, পতিত জমির পরিমাণ কমছে, কৃষকের আয় বৃদ্ধি, কৃষি শ্রমিকের সারা বছরই কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর কৃষি ও আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।
খাল ডিজাইন অনুযায়ী খুবই সুন্দর ভাবে কাটার ফলে এলাকার জনপ্রতিনিধি গন্যমান্য ব্যাক্তি ও জনসাধারণ সন্তস প্রকাশ করেছে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা এলজিইডি প্রকৌশলী প্রকল্প কর্মকর্তা ও সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।










