ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পে উদ্যোগে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে দিনভর প্রতিযোগিতা মুলক আয়োজন আনন্দ উৎসবে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এই আয়োজনে আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। এই অনুষ্ঠানে গান, নাচ ও নাটক প্রদর্শন করা হয়েছে। আরডিএফ বাংলাদেশের বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পে টিম ম্যানেজার সহ উপজেলা কো-অর্ডিনেটর উপস্থিত ছিলেন।










