ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলার সকল বিভাগের সরকারি কর্মকতাদের নিয়ে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার মোহান্মদ আফরুজুল হক টুটুল , অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামাল হোসেন । নবাগত জেলা প্রশাসক সরকারি বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে পরিচিত হন এবং তাদের চলমান কর্মকান্ডের বিষয়ে খোজ খবর নেন ।
জেলা প্রশাসক কয়েকটি বিষয়ে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন । তিনি বাল্য বিবাহ ক্ষেত্রে জিরো টলারেন্স , কিশোর গ্যাংদের ক্ষেত্রে একই ধরনের জিরো টলারেন্স , ১৮ বছর বযসের নিচে থাকা শিক্ষার্থীদের অ্যানরয়েট মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখা এবং অফিসগুলিকে সেবামুখী করার জন্য নির্দেশনা প্রদান করেন ও ব্যাক্তিগত ভাবে তিনি সকল বিভাগের অফিসগুলি পরির্দশন করবে বলে জানিয়েছেন ।










