ঝালকাঠি প্রতিনিধিঃ
আজ ৮ ডিসেম্বর ঝালকাঠি ও নলছিটির হানাদার মুক্ত দিবস । এদিন ঝালকাঠিতে অবস্থানকারী হানাদার পাক মিলিশিয়া বাহিনী সকাল থেকেই গানবোট যোগে তাদের রসদ তুলতে থাকে এবং বেলা সাড়ে ১২ টায় মিলিশিয়া বাহিনী রাজাকারদের ফেলে রেখে গানবোট যোগে পালিয়ে যায় ।
খবর পেয়ে ঝালকাঠি চারিপাশে অবস্থানকারী মুক্তিযোদ্ধা ইউনিট বিকাল থেকে শহরে প্রবেশ করতে শুরু করে। সন্ধ্যার মধ্যে ঝালকাঠি থানার মুক্তিযোদ্ধারা ঘোরাউ করে রাখে । মুক্তিযোদ্ধাদের সাবসেক্টর কমান্ডার সেলিম শাহনেওয়াজ আসার পরে থানা পুলিশ তার কাছে অস্ত্র সমার্পনের মধ্যে দিয়ে ঝালকাঠি হানাদারমুক্ত হয় । মানুষ মুক্তির আনন্দ উল্লাস করতে থাকে । জনতা ও মুক্তিযোদ্ধারা রাজাকারদের একটি অংশকে পিটিয়ে গুলি করে হত্যা করে ।
একই দিন বিকেলে নলছিটি থানা মুক্তিযোদ্ধারা ঘের্উা করে রাখে এবং থানা পুলিশ প্রাথামিক ভাবে প্রতিরোধের চেষ্টা করে । মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দলের কাছে থানা পুলিশ সন্ধ্যায় অস্র সমর্পণ করার মধ্যে দিয়ে নলছিটি হানাদার মুক্ত হয় ।










