বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল নগরীর দক্ষিণ পোর্ট রোড এলাকায় একটি আবাসিক হোটেল থেকে হৃদয় মৃধা নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। রোববার (৪ ডিসেম্বর) দুপুরে ‘হোটেলে রোজ হ্যাভেন’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হৃদয় মৃধা উজিরপুর উপজেলার কেশবকাঠী এলাকার আবু কাশেম মৃধার ছেলে।
কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) আরাফাত বিয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে রুমের গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই হৃদয়কে। প্রাথমিকভাবে তদন্তে মনে হয়েছে এটি আত্মহত্যা, লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিমের মর্গে পাঠানো হয়েছে।










