বরিশাল প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ভিপি, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতিসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের একাধিক গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন বরিশালের কৃতী সন্তানরা। গত শনিবার সাড়ে তিন বছর পর বছর পর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে ছাত্রলীগের নিউক্লিয়াস খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি পদে ব্যাপক আলোচনায় রয়েছেন ঢাকার রাজপথে ছাত্রলীগের আন্দোল সংগ্রামে নেতৃত্বদানকারী ক্লিন ইমেজের ছাত্রনেতা বরিশালের আরেক কৃতী সন্তান মোঃ ওয়ালিউল সুমন।
একজন কর্মী বান্ধব, সৎ রাজনৈতিক ব্যক্তি হিসেবে সুমন দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষের কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। সূত্রমতে, স¤প্রতি সময়ে কতিপয় নেতার কারণে ব্যাপক সমালোচনায় থাকা ছাত্রলীগকে নেতিবাচক ধারা থেকে বের করে ইতিবাচক ব্র্যান্ডে যুক্ত করতে চান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতৃত্বে ক্লিন ইমেজ ফিরিয়ে আনার মূল টার্গেটে তারুণ্য নির্ভর, ত্যাগী ও স্বচ্ছ ভাবমূর্তি নেতৃত্ব চাচ্ছেন দলের হাইকমান্ড। ফলে ছাত্রলীগের কর্মী সমর্থকরা অতীত কর্মকাÐ বিবেচনা করে পরিক্ষিত ও ছাত্রলীগের ত্যাগী নেতা, ক্লিন ইমেজের দক্ষ সংগঠক দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কবি জসিম উদ্দিন হল শাখার সভাপতি মোঃ ওয়ালিউল সুমনকে সভাপতি হিসেবে মনোনীত করার জন্য আওয়ামী লীগ সভাপতি বঙ্গরতœ শেখ হাসিনার কাছে জোর দাবি করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবনেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হয় ওলিউল সুমন। ছাত্রজীবনের শুরুতে বেতাগী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন। পরে ¯œাতকে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে প্রথমে কবি জসীম উদ্দিন হল ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক পরে সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে সভাপতি পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে এই ছাত্রনেতা।
২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রার্থী থাকাকালীন যুদ্ধাপরাধীর বিচারের দাবীতে শাহবাগে গণজাগরণ মঞ্চে প্রত্যক্ষ ভাবে অংশগ্রহণ তিনি। এছাড়াও ছাত্রলীগের সকল কর্মস‚চিতে প্রত্যক্ষ অংশগ্রহণ। জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ অংশগ্রহণ করে প্রচারে অংশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।
করোনা মহামারির সময়কালীন একজন মানবিক করোনা যোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করে ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি। করোনাকালে নিজ এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পাশ্ববর্তী এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক ত্রাণ সহায়তা, করোনা আক্রান্ত রোগীদের জন্য রক্ত সংগ্রহ করা, বিনামূল্যে অক্সিজেন সেবা সরবরাহ কাজে সামনের সাড়িতে কাজ করছেন তিনি।
ওয়ালিউল সুমন বলেন, ছাত্রলীগের নিউক্লিয়াস খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে ক্লিন ইমেজের যাদের অতীত ইতিহাস রয়েছে, যারা দলকে সু-সংগঠিত করতে পারবে এমন নেতৃত্বই প্রধানমন্ত্রী আমাদের উপহার দিবেন। তাহলেই ছাত্রলীগ আরও বেশি শক্তিশালী হবে।










