বরিশাল প্রতিনিধিঃ
সদ্যঘোষিত এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েও একমাত্র অর্থের অভাবে কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পরেছে মেধাবী ছাত্রী কেয়া আক্তারের।
জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মৃত বাদশা সরদারের মেয়ে কেয়া সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। কেয়ার একবছর বয়সের সময় (১৪ বছর পূর্বে) তার বাদাম বিক্রেতা বাবা বাদশা সরদার মারা যায়।
পরবর্তীতে এলাকাবাসী ও আত্মীয়-স্বজনের কাছে হাত-পেতে সংসার চালায় কেয়ার মা রাশিদা বেগম। কেয়া আক্তার দারিদ্রাকে পিছনে ফেলে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। কেয়া আক্তারের বিধবা মা রাশিদা বেগম বলেন, অর্থের অভাবে কেয়াকে কলেজে ভর্তি করা এখন অনিশ্চিত হয়ে পরেছে।










