ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির বড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। আগামী ৩ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাজারের ২৩৬জন স্থায়ী ব্যবসায়ীরা এই নির্বাচনের ভোটার রয়েছে। ১২টি পদে ১৯জন প্রার্থী রয়েছে।
বাজার এলাকা প্রার্থীদের পোস্টার লিফলেটে ছেয়ে গেছে। এই নির্বাচনে ১জন সভাপতি, ১জন সহ-সভাপতি ও ১জন সাধারণ সম্পাদক এবং ৯জন নির্বাহী সদস্যসহ ১২টি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোঃ ফজলুল রহমানকে এই নির্বাচন পরিচালনার জন্য মনোনীত করা হয়েছে এবং তাকে সহযোগীতার জন্য আরও ২জন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শনিবার নির্বাচনের দিন পর্যন্ত দলবদ্ধ প্রচার প্রচারনা বন্ধ রাখা হয়েছে।










