ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার ভিমরুরী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এনজিও কর্মী পূর্ণিমা হালদার গুরুতর আহত হয়েছে।
রবিবার সন্ধ্যায় বাড়ি আসার পথে পূর্ব বিরোধের সূত্র ধরে তার উপরে একই গ্রামের প্রতিবেশি মনিকা মন্ডল(৪৬) ও তার দুইপুত্র নোবেল মন্ডল(২৩) ও চয়ন মন্ডল (১৯) হামলা চালায়। পূর্ণিমা হালদারকে(৩৬) বাশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে হয়েছে।
পুর্ণিমা হালদারকে ঝালকাঠি থানা পুলিশকে অবহিত করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুর্ণিমা হালদার এই গ্রামের পবিত্র হালদারের স্ত্রী ও আদমকাঠী ক্ষুদ্র সমবায় সমিতির কর্মী।










