ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী সমীর মিত্রের কন্যা প্রিয়া মিত্র এ বছর সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ-প্লাস পেয়েছে।
প্রিয়া মিত্র জানিয়েছে, বাবার আর্থিক সংগতি না থাকায় তার বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত হোসেন খান, মনির শংকর মন্ডল ও চম্পা ম্যাডাম তাকে বিনা পয়সায় টিউশন দিয়েছে এবং সে ভাল ফলাফলের জন্য নিজের ঐকান্তিক আগ্রহ ও শিক্ষকদের প্রানবন্ত উিউশন দেয়ায় তার এই ভাল ফলাফল করা সম্ভব হয়েছে।
নৈশ প্রহরী সমীর মিত্র জানান, তিনি স্বল্প আয় করেন। তার বিদ্যালয়ের শিক্ষকরা তার কন্যাকে আন্তরিকভাবে টিউশন দিয়েছেন তাই তিনি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।










