ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বরিশাল বিভাগের ৪টি জেলার অংশগ্রহণকারীদের নিয়ে জেন্ডার সংবেদনশীলতা সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান প্রধান (ভার্চুয়ালী) অতিথি ছিলেন।
অনলাইন কর্মশালায় বরিশাল বিভাগের ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও ভোলা জেলার জেলা প্রশাসক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা পর্যায়ে নারী নেত্রীরা অংশগ্রহণ করেছেন।
সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় সভাকক্ষে অর্থ মন্ত্রনালয়ের অর্থবিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (ঝঊওঋ) এর আয়োজন করেছে।
কর্মশালায় দেশের সাবির্ক উন্নয়ন নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা, কর্মক্ষেত্রে নারীর প্রতি সম্মান প্রদর্শণ, নারী পুরুষের মধ্যে মজুরী বৈশম্য দূরীকরণ এবং স্কীল তৈরি করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এ প্রকল্পের উদ্দেশ্য। এই কর্মশালায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী।










