কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ঝালকাঠি জেলা তথ্য অফিসের কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। ৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের জন্যে অভিভাবকদের উৎসাহিত করতে এ “কমিউনিটি ডায়ালগ” অনুষ্ঠিত হয়।
আজ ২৮ নভেম্বর দুপুর ১২টায় কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক স্মৃতি সংসদ ও পাঠাগারের সভাকক্ষে প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। ইউনিসেফ এর সহযোগিতায় ঝালকাঠি জেলা তথ্য অফিস এর আয়োজন করেন।
কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির। তিনি কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানে ৫-১১ বছর বয়সী শিশুর অভিভাবকদের উৎসাহিত করতে গনমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেছেন।
কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ফারুক হোসেন এর সঞ্চালয়নায় বক্তব্য রাখেন, কাঠালিয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য মাওলানা আব্দুল হালিম, মোঃ খাইরুর আমিন ছগির, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু, কাঠালিয়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এম তারিকুজ্জামান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসউদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, মোঃ সরোয়ার সিকদার, মোঃ জাকির হোসেন, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ, মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ সাকিবুজ্জামান সবুর, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ জাহিদুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ছালে মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ মনিরুজ্জামান মনির সিকদার, মোঃ আবুল কালাম শরীফ, সামাজিক আন্দোলন কাঠালিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ অমিত হাসান তুহিন সিকদার প্রমূখ।
অনুষ্ঠান শেষে সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু সিকদার উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মাঝে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ও সাবান বিতরণ করেন।











