বরিশাল প্রতিনিধিঃ ত্রীর পরকিয়া দেখে ফেলায় স্বামীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পিঙ্গলাকাঠি গ্রামে।
ওই গ্রামের আব্দুর রব রাঢ়ীর ছেলে দিনমজুর সালাউদ্দিন রাঢ়ী অভিযোগ করে বলেন, শুক্রবার দিবাগত রাতে বাসায় না থাকার সুযোগে স্ত্রী অনামিকা বেগম তার পরকিয়া প্রেমিককে বাসায় ডেকে নিয়ে আসে। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাসায় ফিরে ঘরের মধ্যে দুইজনকে হাতেনাতে ধরে ফেলি। পরবর্তীতে স্ত্রীর পরকিয়া প্রেমিক আমাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এনিয়ে কথাকাটকাটির একপর্যায়ে আমার স্ত্রী অনামিকা বেগম আমাকে পিটিয়ে গুরুত্বর আহত করে।
আমার ডাকচিৎকারে বাড়ির লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি আরও জানান, ১৫ বছরের দাম্পত্য জীবনে একমাত্র ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে স্ত্রীর অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এ বিষয়ে জানতে অভিযুক্ত অনামিকা বেগমের ০১৭৪৮২৪৬০২৯ নাম্বারে একাধিকবার ফোন করা হলেও নাম্বার বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দীন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।










