ঝালকাঠি প্রতিনিধিঃ
অসহায়,দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।
ইউনিয়ন চেয়ারম্যান মঈন উদ্দীন পলাশের সভাপতিত্বে অন্যদের মধ্যে এলজি,এসপি ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর গৌরঙ্গ কুমার কুন্ডু, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম লিটন,সাধারণ সম্পাদক আঃ ছত্তার হাওলাদার বক্তাব্য রাখেন।
পরে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান উপকারভোগী নারীদের সেলাই মেশিন ও শিক্ষাথীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।২০২২/২৩ অর্থ বছরে এলজি,এসপি থ্রী প্রকল্পের আওতায় বিনয়কাঠী ইউনিয়নে ৩০জন অসহায়,দুঃস্থ নারীকে সেলাই মেশিন ও ৬০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেয়া হয়।










