বরিশাল প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা এগারটায় মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের প্রতিবাদ সমাবেশে মহানগর বিএনপি সভাপতি মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, মহিলাদলের সম্পাদিকা পাপিয়া পারভীন। অপরদিকে বেলা সাড়ে এগারটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জেলা (দক্ষিণ) বিএনপি’র প্রতিবাদ সমাবেশে সাবেক সাংসদ আবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা এবায়েদুল হক চাঁন সহ অন্যান্যরা। শেষে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।










