নলছিটি প্রতিনিধিঃ
নলছিটি পৌরসভার ০৯ নং ওয়ার্ডের শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের যাতায়াতের পথে সংযোগ সড়ক হিসেবে খোকনের দোকান থেকে বালী মকবুল হোসেন মাস্টারের বাড়ির রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা।এই মাটির রাস্তাটি প্রশস্ত ও পাকা করার দীর্ঘদিন এর দাবি জানিয়েছিলো ভুক্তভোগী এলাকার বাসিন্দারা।
রাস্তাটি সংস্কার ও পাকা করার জন্য বারবার আবেদন করা হয়েছে।কিন্তু বহু বছর পেরিয়ে গেলেও শুধু কর্তৃপক্ষের মিষ্টি আস্বাসেই সন্তস্ট থাকতে হচ্ছে তাদের।তাই ক্ষোভে আজ
২১/১১/২০২২ তারিখ সকালে তারা নিজ এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন।এসময় তারা জানান প্রতিদিন বৃদ্ধ, স্কুলের শিক্ষার্থী সহ এলাকার প্রায় পাচ শতাধিক লোক এই পথটি ব্যবহার করেন।ভুক্তভোগীরা জানান বর্ষায় রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়,গর্ত এবং হাটু সমান কাদা হয়ে যায় যারফলে বৃদ্ধ রোগীদের হাসপাতালে নিতে ও ছোট ছোট বাচ্চাদের স্কুলে যেতে প্রানহানির ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।অথচ পৌরসভার মধ্যে এই সামান্য ২০০ মিটার রাস্তা এমন বেহাল দশা থাকার কথা নয়।
এসময় মরহুম বালী মকবুল হোসেন মাস্টারের ছেলে সমাজ উন্নয়ন কর্মী বালী তূর্য বলেন,আমার বাবা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে একজন রনাংগনের যোদ্ধা ছিলেন।তিনি তার ছোট ভগ্নিপতি জনাব সিরাজুল ইসলাম জাফর মীরের সাথে একসাথে শরীয়তপুরে যুদ্ধ করেছেন।মরহুম জাফর মীর সাহেব একাধারে ততকালীন বৃহত্তর মাদারিপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শরিয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ছিলেন।দেশের প্রেমে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুদ্ধ করায় ব্যক্তিগত আবেগ থেকেই নিজের মুক্তিযুদ্ধের সনদ কোথাও কাজে লাগান নি আমার বাবা।আওয়ামী পরিবার হওয়ায় বিএনপির আমলে রাস্তাটি পাকা করে দেন নি পৌরসভা কর্তৃপক্ষ। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে
এই রাস্তাটি পাকা করার জন্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু,এমপি মহোদয়কে জানালে তিনি জেলা পরিষদের আবেদনে ২০১৮ সালে বিশেষ সুপারিশ করে দেন।এরপরেও কাজ না হওয়ায় ২০২০ সালে নলছিটি পৌরসভায় আবেদন করা হয়।তাতেও কাজ না হলে ২০২১ সালে ফের নলছিটি পৌরসভায় লিখিত আবেদন করতে গেলে নতুন মেয়র মহোদয় আস্বস্ত করেন রাস্তাটি হবে। কিন্তু সেই আস্বাস বাস্তবে পরিণত হয়নি।তাই আমরা অতি দুক্ষ নিয়ে বলতে চাই আওয়ামী লীগ পরিবার হওয়ায় বিএনপি রাস্তা করে দেয়নি।তাহলে এখনো কি সেই আওয়ামী লীগ পরিবার হওয়াটাই অপরাধ?
এসময় তিনি জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করে জোড় দাবি জানান যেন এই শুকনো মৌসুমেই রাস্তাটি সংস্কার করে পাকা করে দেয়া হয়।
উক্ত সংবাদ সম্মেলনে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গও আফসোস করেন এবং দাবির সাথে একমত পোষণ করে দাবিটি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
এ ব্যাপারে পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আগামীতে তালিকায় দিয়ে টেন্ডার হলেই করা হবে।
এ ব্যাপারে নলছিটি পৌরসভা মেয়রের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।










