ঝালকাঠি প্রতিনিধি::
ঝালকাঠি রাজাপুরে এক সদ্য বিধবা গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২১ নভেম্বর সোমবার মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে রাজাপুর থানা পুলিশ।
স্বামীর পরিবার জানায়, মৃত নাসরিন বেগমের বাবার বাড়ি রংপুর বিভাগের মিঠাপুকুর উপজেলায় ও বিয়ের পর এখনো তার কোনো সন্তান হয়নি। রাজাপুর চাড়াখালী গ্রামের মামুন হোসেনের সাথে বিয়ের পর সে স্বামীর বাড়ীতে থাকতো। স্বামী মামুন কর্মস্থল ঢাকায় থাকলেও মাঝে মাঝে বাড়ী আসতো। তিনমাস প‚র্বে হঠাৎ মামুন হোসেন ডঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় বসে মৃত্যুবরন করেন। এরপর থেকে সে বাপের বাড়ী ফিরে না গিয়ে স্বামীর বাড়ীতে বসবাস করে আসছিল।
সরেজমিনে এলাকাবাসী জানান, প্রতিবেশী শাহিন তালুকদারের ছেলে মাদকাসক্ত জাহিদ তালুকদার মৃত নাসরিন বেগম কে নিয়ে এলাকায় কুরুচি সম্প‚র্ণ অপবাদ ছড়ালে তার আত্মসম্মানে লাগে। বখাটে জাহিদ বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এসব কর্মকান্ডের বিধবা নাসরিন অতিষ্ট হয়ে উঠেছিল বলে এলাকাবাসী মন্তব্য করেছে।
এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, নাসরিনের লাশ উদ্ধার করে সোমবার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।










